শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

টানা ৮ দিন দেশে অতিভারি বর্ষণের শঙ্কা

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

রংপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় টানা আট দিন অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মাল্লিক গণমাধ্যমকে একথা জানান।

তিনি বলেন, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত অতিবৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ভারিবৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা একই রকম থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের এক সতর্কবার্তায় বলা হয়েছে, অতিভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ দশকি ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫১, নেত্রকোনায় ৫০ ও সিলেটে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি অঞ্চলে কমবেশি বৃষ্টি হয়েছে।

এদিকে, ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দেশের আট বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াম কমে আসবে। এছাড়া রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর