শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সেতুর নিচে মিলল কারা হিসাবরক্ষকের মরদেহ

অনলাইন ডেস্ক / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ জুন, ২০২৪
প্রাণ হারানো শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সেতুর নিচ থেকে এক কারা হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঈদের দিন সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ইউনিয়নের ধলেশ্বরী নদীর জাগীর সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাণ হারানো শহিদুল ইসলাম (৫২) সিরাজগঞ্জের বাজন দারগাতী এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর কারাগারে কারা হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী শামসুন্নাহার রুমি জানান, রোববার রাত ১১টার দিকে ফোনে কথা বলে ঈদ করার জন্য গাজীপুর থেকে রওনা দেন স্বামী শহিদুল ইসলাম। এর পর একাধিকবার ফোন করেও শহিদুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ঈদের দিন সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহের কথা জানতে পেরে জাগীর সেতুর নিচে যান এবং নিহত শহিদুল ইসলামকে শনাক্ত করেন তিনি।

মানিকগঞ্জ সদর ওসি মো.হাবিল হোসেন বলেন, ‘স্থানীয় কৃষকরা জাগীর সেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে জরুরি ৯৯৯ নাম্বারে ফোন করে এবং খবর পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নিহতের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত শহিদুল ইসলাম মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন বলেও জানান ওসি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর