মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

ঈদুল আজহায় জিয়ার কবরে শ্রদ্ধা জানাবে বিএনপি

অনলাইন ডেস্ক / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ জুন, ২০২৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন দলের নেতা-কর্মীরা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

‘তার (জিয়া) বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করবেন তারা।’

পরে দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

খালেদা জিয়া প্রতি ঈদে স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ নিকটাত্মীয়দের সঙ্গে ঈদ উদযাপন করছেন।

তার ছোট ভাই শামীম ইস্কান্দার ও পরিবারের সদস্যরা গুলশানের বাসভবনে তার সঙ্গে দেখা করবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, তার শারীরিক অবস্থা আগের মতোই আছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।’

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, হার্টের সমস্যা, আর্থ্রাইটিস, ফুসফুস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন করছেন। এর আগে শনিবার রাতে গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে নেতা-কর্মীসহ দেশবাসী এবং মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর