শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

দেশে পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) উদযাপিত হবে। ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা। শুক্রবার (৭ জুন) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে আজ শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। আর আগামী ১০ জিলহজ এবং সেই হিসাবে ইংরেজি মাসের ১৭ জুন পবিত্র ঈদ উদযাপিত হবে।

সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। এরসঙ্গে যদি কেউ দুই দিনের (১৯ ও ২০ জুন) ছুটি নেয় তাহলে তিনি টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন।

এদিকে ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর