শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মে মাসে বিজিবির অভিযানে ১৫৭ কোটি টাকার পণ্য জব্দ

অনলাইন ডেস্ক / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে সর্বমোট ১৫৭ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

আজ রোববার বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যমতে, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬৬০ গ্রাম সোনা, ৩ কেজি ৩৭০ গ্রাম রূপা, ১ লাখ ২২ হাজার ৭৮৩টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৬৭৫টি ইমিটেশন গহনা, ১৪ হাজার ৯৮৯টি শাড়ী, ১০ হাজার ৫৭৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ১ হাজার ৩২১ ঘনফুট কাঠ, ১ হাজার ৫৪৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৯২০ কেজি কয়লা, ৩০০ ঘনফুট পাথর, ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ, একটি কষ্টি পাথরের মূর্তি, ১৮টি ট্রাক, তিনটি পিকআপভ্যান, দুইটি প্রাইভেটকার/মাইক্রোবাস, একটি বাস, একটি মাহেন্দ্র/ট্রাক্টর, ২৬টি নৌকা, ৩৩টি সিএনজি/ইজিবাইক, ৮৯টি মোটরসাইকেল এবং ৩৪টি বাইসাইকেল।

এছাড়া জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ১১টি গান, একটি ম্যাগাজিন, ৩ কেজি ৯৮০ গ্রাম গান পাউডার এবং ৬ হাজার ৯১০ রাউন্ড গুলি।

এতে আরও বলা হয়, গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। তার মধ্যে আছে- ৪ লাখ ৪৭ হাজার ৮২৭টি ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৪২২ গ্রাম ক্রিস্টাল মেথ, ৩৬ হাজার ৩৫২ কেজি হেরোইন, ১০ হাজার ৭৬০ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৬২১ বোতল বিদেশি মদ, ২৯৯ লিটার বাংলা মদ, ৫৯৩ ক্যান বিয়ার, ১ হাজার ৫০৩ কেজি গাঁজা, ২ লাখ ৮০৮টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২ হাজার ৯১১ বোতল ইস্কাফ সিরাপ, ৮ দশমিক ৫৮০ কেজি কোকেন, ১ কেজি আফিম, ৮২০ বোতল এমকেডিল/কফিডিল, ২৫ লাখ ৮৩ হাজার ৬৬১টি বিভিন্ন প্রকার ওষুধ, ১ লাখ ৬৮ হাজার ৪৮০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১১ বোতল এলএসডি এবং ১১ হাজার ৯৯৫টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৩ জন বাংলাদেশি নাগরিক, আটজন ভারতীয় নাগরিক এবং ৬৪২ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর