রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
“চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ” এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা: নজরদারির ঘাটতি, সমন্বয়হীনতা ও অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকসমাজ মৌলভীবাজারে ডা/কাত সর্দার রুবেলসহ গ্রেফ/তার ৩, অ/স্ত্র উ/দ্ধার কমলগঞ্জে অবৈধ বালুর গাড়ি আটকাতে গিয়ে শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগ শেষ সুরে বিদায়: কমলগঞ্জের ‘মদিনা ভাই’ আর নেই দুই শত বছরের ঐতিহ্যে ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা: লোকজ আচার আর মেলায় উৎসবের ঢল কমলগঞ্জে দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে বাগজুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি, কৃষিতে আসবে নতুন সম্ভাবনা সাংবাদিক ও প্রশাসনকে হয়রানি না করার নির্দেশ এমপি মুজিবুর রহমান চৌধুরীর

সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল

অনলাইন ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামীকাল বুধবার। বিকেল ৫টায় এই অধিবেশন শুরু হবে। পরদিন বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। বাজেট আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে বলে মনে করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এবারের বাজেট পাসের আগে ১০ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে।

জানা গেছে, চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। তবে সম্প্রতি ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

মরদেহ এখনও না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় শোক প্রস্তাবে তার নাম থাকছে না। তাই শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে দিনের অন্যান্য কার্যসূচি চলবে।

বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকবেন।

এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশনের কার্যসূচি। বাজেট অধিবেশন কতদিন চলবে এবং বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। এটি হবে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর