মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কমলগঞ্জে বাগজুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি, কৃষিতে আসবে নতুন সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (দুপুরে) উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্যপুর গ্রামের বাগজুর খালের খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই খাল খনন প্রকল্প শুধু একটি উন্নয়ন কাজ নয়, এটি এ অঞ্চলের কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা চাই কৃষকরা সঠিক সময়ে পর্যাপ্ত পানি পেয়ে তাদের জমিতে বেশি ফসল উৎপাদন করুক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। সরকারের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরও বিস্তৃত করা হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওমর ফারুক জানান, ‘উদ্বোধনের পরপরই খননকাজ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে, যা সম্পন্ন হতে দেড় মাস সময় লাগতে পারে। তিনি আরও বলেন, খালটি পুনঃখননের ফলে পলক নদী থেকে পানি প্রবাহিত হয়ে আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষকরা অধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন এবং এলাকার কৃষি ব্যবস্থা আরও গতিশীল হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর