শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ টানা তিন ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর সকাল ৯টায় পুনরায় স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৬টার দিকে শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’-এর ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে টেনে শমশেরনগর স্টেশনে নিয়ে আসা হয়। এরপরই লাইন সচল হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে শমশেরনগর রেলস্টেশনে কালনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস অবস্থান করছে। এই ঘটনার কারণে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

বর্তমানে রেল চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর