সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভিনেত্রী সীমানা মারা গেছেন

অনলাইন ডেস্ক / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
রিশতা লাবনী সীমানা

অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩৯ বছর বয়সে তার মৃত্যু হয়।

অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সীমানার। তাকে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। সীমানা স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন, ‘প্রতিদিন সকালে উঠেই, আগে নিউজ স্ক্রল করে দেখি, তোর কোনো ভালো খবর আছে নাকি। আজও তাই করতে যেয়ে, তোর এ খবর পেলাম!

‘তোর সাথেকার সব স্মৃতি দুই চোখে ভীড় করছে, তোর বাচ্চা দুইটা…! সব যন্ত্রণার অবসান হল আজ। শান্তিতে ঘুমা!’

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে আসা সীমানা ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। এর পর তিনি অভিনয় শুরু করেন পরে নাটকেও।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর