শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ঈদুল আজহা: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট পেতে মানুষের ঢল

অনলাইন ডেস্ক / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি করা হচ্ছে।

টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ কোটি ৯০ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে। এরমধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট পেয়েছেন সাড়ে ১৪ হাজার যাত্রী। সে হিসেবে ট্রেনের একটি টিকেটেরে জন্য হিট পড়েছে ১ হাজার ৩০০’র বেশি।

সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে ১ কোটি ৯০ লাখ হিট পড়েছে। দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। আজ যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা ১৩ জুন ভ্রমণ করতে পারবেন। এর আগে রোববার থেকে রেলের অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। সর্বাধিক চারটি আসনের টিকিট কেনা যাবে। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকছে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি (OTP) প্রেরণের ব্যবস্থা করা হয়। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর