শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

২ দিনে ১২০ টন কাঁচা মরিচ এলো ভারত থেকে

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দুই দিনে আমদানি করা ১২০ টন কাঁচা মরিচ দেশে এসে পৌঁছেছে।

গত বুধবার ও বৃহস্পতিবার দেশের কয়েকটি প্রতিষ্ঠানের আমদানি করা মোট ১২০ টন কাঁচা মরিচ নিয়ে ১৩টি ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলে- রাজ এন্টারপ্রাইজ, শিমু এন্টারপ্রাইজ ও সেঞ্চুরী প্লাগ। বেনাপোল স্থলবন্দর থেকে খালাস হয়ে এসব কাঁচামরিচ রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাবে।

বন্দর সূত্র জানায়, প্রতি টন ২৩৮ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়েছে। এতে বেনাপোল বন্দর পর্যন্ত প্রতিকেজি কাঁচা মরিচের আমদানি খরচ পড়েছে প্রায় ৭০ টাকা।

বেনাপোল স্থলবন্দরে খাদ্যদ্রব্যের মান পরীক্ষায় নিয়োজিত উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, প্রায় ১০ মাস পর ভারত থেকে আবারো কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা যাতে দ্রুত তাদের পণ্য বন্দর থেকে খালাস করতে পারেন সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, গত দুই দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২০ টন কাঁচা মরিচ ১৩টি ট্রাকে ভারত থেকে আমদানি করা হয়েছে। এর মধ্যে বুধবার পাঁচটি ট্রাকে ৩৭ টন ও বৃহস্পতিবার আটটি ট্রাকে ৮৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।

তিনি জানান, পণ্য চালান দ্রুত খালাস দিতে বন্দরের সংশ্লিস্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। আমদানি করা কাঁচা মরিচ আমদানিকারকরা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর