
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় তিনি খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য ও কুশল বিনিময়ে অংশ নেন।
পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুছিয়াং।

এ সময় খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান, সাধারণ সম্পাদক অনিলজয় ডিখার সহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির মান্রী প্রতিনিধি এবং আদিবাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুশল বিনিময়কালে খাসিয়া পুঞ্জিগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।