রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
সীমান্তে ভারত সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংলগ্ন চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’

সূত্রের বরাতে তারার আরও জানান, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’ তিনি বলেন, ‘নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই ইঙ্গিত দেয়।’ পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর