শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চিকিৎসা শেষে ৪ মাস ২৮ দিন পর আগামী ৫ মে সোমবার দেশে ফিরছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কথা দিক বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে আগে সিলেটেই অবতরণের কথা বললেন।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন। আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। বিমানটি সরাসরি সিলেট অবতরণ করে ঢাকায় আসার কথা ছিলো। বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে প্রস্তাবটি নাকচ করে দেন। বিমানের প্রস্তাব রাখলে তার দুই ঘণ্টা সময় বেঁচে যেত। কিন্তু তিনি তা না করে যাত্রীদের কথা চিন্তা করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে। প্রস্তাবটি বেগম জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর