শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ঘূর্ণিঝড় ‘রেমাল’: পায়রা-মোংলায় ৭, কক্সবাজার-চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঘূর্ণিঝড় ‘রেমালে’ পরিণত হয়েছে। যা সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে কাল ২৬ মে দিবাগত রাত থেকে আগামী পরশু ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারনে দেশের ছয় জেলাকে বিশেষ সতর্ক নির্দেশনা দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। নির্দেশ দেওয়া জেলাগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা। এই জেলাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

অন্যদিকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসা গভীর নিম্নচাপে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’র প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর