শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

চাঁপাইয়ের আম পেতে আরও ১৫ দিন

অনলাইন ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মধুমাস জ্যৈষ্ঠ শুরু হলেও আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোর চিত্র ভিন্ন। আমের গায়ে রং চড়েনি। পাকেনি এই সুস্বাদু রসালো ফল।

চাঁপাইনবাবগঞ্জে আমের বাগানগুলোতে এ বছর কিছুটা দেরিতেই ফুটেছিলো মুকুল। তাই এই জেলার সুস্বাদু আমের স্বাদ নিতে ভোক্তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে পেতে হলে আরও ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করতে হবে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আম সংগ্রহ ও বাজারজাতকরণের আগাম প্রস্তুতি শেষ করছেন ব্যবসায়ীরা। গাছ থেকে আম পেড়ে রাখার জন্য তৈরি হচ্ছে কুড়ে ঘর। সে সঙ্গে গাছের ডালে থোকায় থোকায় ঝুলতে থাকা আমের শেষ মহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় একটি আম বাগানে বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, শ্রমিকরা গাছে থাকা শুকিয়ে যাওয়া আমের গুটি ও মরা পাতা ঝরিয়ে ফেলছেন। শ্রমিকরা জানান, বৃষ্টি হলে শুকিয়ে যাওয়া আমগুলোতে পচন ধরবে। তখন তা টিকে থাকা অনান্য আমে দাগ ধরাবে। ফলে আমের রং নষ্ট হয়ে যাবে। তাই তারা শুকিয়ে যাওয়া আমগুলো ঝরিয়ে দিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, চাঁপাইনবাবগঞ্জের গুটি জাতের আম মে মাসের শেষে গাছে পাকতে শুরু করতে পারে। আর জিআই সনদপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জুনের প্রথম সপ্তাহ থেকে বাজারে উঠবে।

ভোক্তাদের সতর্ক করে তিনি বলেন, এখনও চাঁপাইনবাবগঞ্জের কোথাও আম পাকা দেখা যায়নি। তাই কেউ চাঁপাইয়ের আম বলে দেশের কোথাও আম বিক্রি করলে সেটি হবে বিভ্রান্তিকর।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিপক্ব আম যেন বাজারে ওঠে সে লক্ষ্যে আম ব্যবসায়ী, কৃষি বিভাগ ও ফল গবেষকদের নিয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভা করবে জেলা প্রশাসন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর