শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

আসছে কাজী নজরুলের বায়োপিক

অনলাইন ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক।

আব্দুল আলিমের পরিচালনায় এই সিনেমায় এতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা কিঞ্জল নন্দ।

আনন্দবাজার অনলাইনকে কিঞ্জল বলেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে ছবিটিতে। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে ছবির চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং।

‘যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই ছবিতে।’

কিঞ্জল জানালেন, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে। অভিনেতা বললেন, ‘শীতকালে শুটিং শুরু হবে। অনেক ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।’

কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। তাই প্রয়োজন ‘প্রস্থেটিক্সের’। ছবিতে কিঞ্জলের রূপটানের দায়িত্বে থাকছেন সোমনাথ কুণ্ডু।

চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল। তিনি বললেন, ‘পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার (চিত্রনাট্যকার- সৌগত বসু) সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।’

নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলুল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে। এ ছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনেতাও এই সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর