বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

‘বিগ বস’ থেকে সরে যাচ্ছেন সালমান!

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আসতে চলেছে এবার অনেকগুলো ভাষায়। তবে হিন্দিটি অনেক বেশি জনপ্রিয়। কারণ সালমান খানের মতো তারকা এটির সঞ্চালক। কিন্তু, এবার হয়তো তা আর হবে না। জুনের প্রথম সপ্তাহ থেকে আসছে ‘বিগ বস OTT সিজন-৩’। যা দেখতে এবার থেকে আলাদা টাকাও দিতে হবে। তবে সাবস্ক্রিপশন থাকলেও সালমান খানকে সপ্তাহান্তে পর্দায় দেখা যাবে না। এই শোয়ের জন্য আরও তিনজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নামও জানা গিয়েছে ইতোমধ্যেই।

‘বিগ বস ওটিটি ৩’-এর জন্য ভক্তরা ভীষণ উত্তেজিত। কবে শুরু হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন তারা। এর আগে খবর রটেছিল এ বছর আসবে না বিগ বস। কিন্তু পরে জানা যায় জুনের প্রথম সপ্তাহ থেকে প্রিমিয়ার হবে। এই সুসংবাদের পরে ভক্তরা রীতিমতো হতবাক। এবার তাদের শোটি দেখতে জিও-র সাবস্ক্রিপশন করাতে হবে এবং একটি আরও বড় ধাক্কা আসবে বলেও জানা গেছে। সালমান খানের সিডিউল সমস্যা রয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। অনেক কাজ আছে তার হাতে এবং এ কারণে সময় দিতে সমস্যা হচ্ছে। জ্যাকি শ্রফের মেয়ে থেকে শুরু করে কপিল শর্মার ‘স্ত্রী’, এরা সবাই ‘খতরো কে খিলাড়ি 14’-এ থাকবেন। প্রত্যেকেই নিচ্ছেন মোটা টাকা।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নির্মাতারা এখন সালমান খানের বিকল্প খুঁজছেন। এরই মধ্যে তিনটি নামও পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে করণ জোহর, সঞ্জয় দত্ত এবং অনিল কাপুর। চলতি মৌসুমের সঞ্চালক হওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটাও বলা হচ্ছে যে অনিল কপুরের সঙ্গে এখনো কথা হয়নি তবে সঞ্জয় দত্তের সঙ্গে শিগগিরই কথা হতে পারে। এ ছাড়াও করণ জোহর ওটিটির প্রথম সিজন সঞ্চালনা করেন এবং সলমানের অনুপস্থিতিতে দায়িত্ব নেন। তাকেও এই সুযোগ দেওয়া যেতে পারে।

তবে সালমান খানের কারণেই মানুষ এই শো বেশি দেখেন। বিশেষ করে ‘উইকেন্ড কা ওয়ার’। কারণ, দর্শক সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেখতে পাবেন শনি ও রোববারের পর্বে। সালমানের রাগ, তার প্রতিক্রিয়াও টিআরপির জন্য ভালো। এমতাবস্থায় অনিল, সঞ্জয় বা করণ যদি আসেন, তাহলে এই শো তেমন প্রচার পাবে না।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর