শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

আবারও প্রশ্নের মুখে তানজিন তিশা

বিনোদন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪

টানা কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করা ছোট পর্দার মডেল অভিনেত্রী তানজিন তিশার সময়টা ভালো যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মূলত গত বছরের শেষের দিক থেকেই ক্যারিয়ার নিয়ে বেশ মন্দা সময় পার করছেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় ছিলেন এই আভিনেত্রী। নতুন বছরের শুরু থেকেই কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে তারই অঙ্গনের একজন ‘অপরাধী’র কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিশার এই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন সেটি তিনি সরিয়ে নেন। পরের দিন সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না।

কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার দেওয়া পোস্টটির স্ক্রিন শট ছড়িয়ে পড়ে। সেখানে তানজিন তিশা লিখেছেন, ‘আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি। শুধু তাই নয়, আমার সেই সাহস যেমন আছে, তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে। মনে রাখবে, আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে, একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া।’

ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। তানজিন তিশার কথায় এটা পরিষ্কার, তিনি তার কোনো সহকর্মী অভিনয়শিল্পীর কথা বলেছেন, যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত। নাটকসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, তানজিন তিশা তার অভিনয়শিল্পী প্রেমিককে সবার সামনে হুমকি দেখাতে এমন পোস্ট গভীর রাতে দিয়েছেন। এরপর তাদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে, তাই পোস্ট সরিয়ে নিয়েছেন।

গুঞ্জন উঠেছে অনেক দিন ধরেই অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমময় অসহিষ্ণু একটা সম্পর্ক। যার জেরে কয়েক দফা জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি। যেমনটা মিটল এবারও। রাতের আঁধার কাটার আগেই অভিনেত্রী মুছে নিলেন পোস্ট। বলে যাননি, অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। দেখালেন না সাহস।

তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে টের পাওয়া গেছে তার সোশ্যাল হ্যান্ডেলের দৌলতে। গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর