শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জাতীয় গ্রিডে ত্রুটি, ২১ জেলা বিদ্যুৎহীন

অনলাইন ডেস্ক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের সব জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে জেলাগুলোর অনেক এলাকা অন্ধকারে ডুবে গেছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়। এর ফলে সন্ধ্যা নামতেই দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা অন্ধকারে ছেয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী।

তিনি বলেন, “জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তবে এখন কিছু জেলায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সব জেলায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।”

তিনি আরও জানান, “খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় বিকেল ৫টা ৪৮ মিনিটে। দুই ঘণ্টা পর, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে, খুলনা জেলায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়। তবে এখনও সব জেলায় বিদ্যুৎ পৌঁছায়নি।”

তার ভাষায়, “পরিস্থিতি কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, আজ রাতের মধ্যেই সমস্যার সমাধান হবে।”

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর