শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

অনলাইন রিপোর্ট / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

পাবনায় ১০০ মেগাওয়াট গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়নের একটি প্যাকেজ স্বাক্ষর করেছে।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রটি দেশের প্রথম বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর সুবিধা।

অর্থায়ন প্যাকেজটিতে এডিবি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার, ফান্ডের ২৮.০৫ মিলিয়ন ডলারের বি-লোন সিন্ডিকেড- যা এডিবির লেন্ডার অব রেকর্ড হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তায় একটি আমস্টারডাম-ভিত্তিক উদীয়মান বাজার ক্রেডিট তহবিল থেকে এসেছে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে ৪৬.৭৫ মিলিয়ন ডলার সমান্তরাল ঋণ পাওয়া যাবে।

সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক ১৯৩.৫ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক ৯৩,৬৫৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে।

এডিবি প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক সুজান গ্যাবরি বলেন, এশিয়ার ক্লাইমেট ব্যাংক হিসাবে, এডিবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করার সুযোগকে স্বাগত জানায়, যেখানে এ ধরনের প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন পাওয়া একটি চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘এই অংশীদারত্ব পরিচ্ছন্ন জ্বালানি সুবিধার জন্য অর্থায়ন সংগ্রহ করতে ও যেখানে এটির সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে আরও বিনিয়োগকে উদ্দীপিত করার ক্ষেত্রে আমাদের প্রধান ভূমিকার এটি একটি উদাহরণ।’

পিটি ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘এডিবির নেতৃত্বে আন্তর্জাতিক ঋণদাতাদের সহায়তায় বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসরকারি খাতের একটি সৌর প্রকল্পের জন্য অর্থায়ন নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এডিবির মতো একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, টেকসই প্রবৃদ্ধির দিকে আমাদের যাত্রায় সক্ষমতার প্রতি স্বীকৃতি ও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করে।’ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শীতবস্ত্র প্রস্তুতকারক- প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (পিটি)-এর মালিকানাধীন ডিএসই বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্টও পরিচালনা করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর