বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ব্যাংকক থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
গত ২৪ এপ্রিল থাইল্যান্ডে পৌঁছার পর ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফাইল ছবি

থাইল্যান্ডে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে বাসস।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, ব্যাংকের ডন মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যকার সম্পর্ক মজবুত করার লক্ষ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল দেশটিতে সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের অংশ হিসেবে ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয় গভর্নর হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।

ওই দিন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিসা ছাড়া ভ্রমণ, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতা আলোচনার মতো বিষয়ে পাঁচটি নথিতে সই করে দুই দেশ।

থাই প্রধানমন্ত্রী থাভিসিন আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার এ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর