শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ঢাকাসহ ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ সোমবার, এসি থাকা প্রতিষ্ঠানে ক্লাস চলতে বাধা নেই

অনলাইন ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে এসব জেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) আছে, সেগুলোতে কর্তৃপক্ষ চাইলে ক্লাস চালু রাখা যাবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী। এ জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

গরমের মধ্যে এক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ থাকার পর রোববারই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এদিন থেকেই চালু হয়েছে ক্লাস। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর