শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে তিনটি কোচ লাইনচ্যুত

অনলাইন ডেস্ক / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় ডুলহাজারা স্টেশনে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ঈদ স্পেশাল ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় ট্রেনটি আটকা পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ দৈনিক বাংলাকে বলেন, ‘ট্রেনটির কয়েকটি বগি কেবল লাইন থেকে সরে গেছে। ট্রেনে আসনের বিপরীতে ৫০০ যাত্রীর পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরও ৮০ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিজ ব্যবস্থাপনায় গন্তব্য রওনা হয়েছেন।’

ডুলাহাজারা স্টেশনের ইনচার্জ আবদুল মান্নান বলেন, ‘ঈদ স্পেশাল-৯ ট্রেনটি সকাল ৭ টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পৌনে ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে ঢোকার সময় ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘লাইনচ্যুত কোচগুলো লাইনে তুলতে সময় লাগবে। তবে বিকল্প থাকায় কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর