রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন

অজানা তথ্য ফাঁস করলেন কারিনা

অনলাইন ডেস্ক / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বলিউডের ছোট নবাব সাইফ আলী খানকে ২০১২ বিয়ে করেন ‘বেবো’খ্যাত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মূলত সাইফ আলী খানকে বিয়ে করেই নামের সঙ্গে শব্দটি ব্যবহার করছেন কারিনা। বলিউডের জনপ্রিয় ও অন্যতম সেরা তারকা দম্পতি হিসেবে ধরা হয় তাদের। তাদের দুজনের নামকে সংক্ষেপ করে সাইফিনা বলেও ডাকেন অনেকে। দুজনেই বলিউডের অভিজাত ও আলোচিত পরিবারের সন্তান হলেও তারা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন কারিনা-সাইফ। তাদের দাম্পত্যের বয়স প্রায় এক যুগ। সাইফ-কারিনা এখন দুই সন্তানের জনক-জননী। কিন্তু এক সময় কারিনাকে অনেকেই নিষেধ করেছিলেন সাইফকে বিয়ে করতে।

সাইফ-কারিনার যে সময় বিয়ে হয়, তখন কারিনা ছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা। কারিনার আগে সাইফের বিয়ে হয় অভিনেত্রী অমৃতা সিংহের সঙ্গে। সেই পক্ষের দুই ছেলেমেয়েও রয়েছেন অভিনেতার।

এ ছাড়া মাঝেমধ্যেই একাধিক প্রেমের খবরও মিলেছে এ অভিনেতার। তবে সাইফ-কারিনার প্রেমকাহিনি ঠিক যেন রূপকথা। ২০১২ সালে বসেন বিয়ের পিঁড়িতে। ২০১৯ সালেও রোমান্সে ভাটা পড়েনি মোটেই। শোনা যায়, সাইফের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছিলেন দুবার।

কারিনা সম্প্রতি বিয়ে নিয়ে বিভিন্ন অজানা তথ্য ফাঁস করেছেন। প্রথমবার ‘তাসান’-ছবির সেটে কারিনাকে বিয়ের প্রস্তাব দেন সাইফ। সে সময় তারা ছিলেন গ্রিসে। প্রথমবার না বলেন কারিনা। এর পর একইভাবে লাদাখেও প্রেম নিবেদন করে বসেন সাইফ। কারিনা খুব বেশি দিন মুখ ফিরিয়ে থাকতে পারেননি। বিয়ের আগে প্রায় পাঁচ বছর একত্রবাস করেছিলেন। কিন্তু সাইফের সঙ্গে কারিনার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নাকি অসন্তুষ্ট হন অনেকে।

কারিনা জানান, অনেকেই ভয় দেখিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন তিনি যেন এই বিয়ে না করেন। তাতে তার ক্যারিয়ারের ক্ষতি হবে। কাজ পেতে অসুবিধা হবে। কারিনা বলেন, ‘যখন অনেকেই আমাকে এই এক কথা বলতে শুরু করলেন, তখন তাদের বলেছিলাম, যদি সাইফকে বিয়ে করলে প্রযোজকরা কাজ না দেন, দেবেন না। মরে তো যাব না!’

যদিও বিয়ের পরও একাধিক ভালো ছবিতে কাজ করেছেন তিনি। শেষমেশ লোকে কী বলবে, তা না ভেবে সাইফের সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর