শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

দুবাই পৌঁছেছে জাহাজসহ ২৩ নাবিক

অনলাইন ডেস্ক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক।

রবিবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে গেছে। সেখানে জাহাজটিতে থাকা কয়লা খালাস করা হবে।

বর্তমানে জাহাজটি বার্থিংয়ের জন্য অপেক্ষমাণ আছে। এমনটাই জানিয়েছেন এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম।

তিনি বলেন, ‘এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে গেছে। দুবাইয়ের সময় দুপুর আড়াইটা এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় জাহাজটি দুবাই বন্দরে পৌঁছে। বর্তমানে জাহাজটি দুবাইয়ের আল হারমিয়া বন্দরের কন্ট্রোলের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষায় আছে। জাহাজের ২৩ নাবিক ভালো আছেন।’

তিনি আরও বলেন, ‘দুবাইয়ের আল হারমিয়া বন্দরে এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকের মধ্যে সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী এবং জাহাজটির জেনারেল স্কোয়াড মোহাম্মদ নুর উদ্দিন দুবাইয়ে নেমে যাবেন। তারা বিমানযোগে দেশে ফিরে আসবেন। বাকি ২১ জন নাবিক ফিরবেন জাহাজে করে। তারা সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন।’

এর আগে, গত শনিবার (১৩ এপ্রিল) সোমালিয়ার সময় রাত ১২টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পায়। এরপরই জাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ এক মাস নাবিকরা দস্যুদের কাছে জিম্মি ছিলেন।

এমভি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এস আর শিপিংয়ের মালিকানাধীন। এস আর শিপিং সূত্র জানিয়েছে, এমভি আবদুল্লাহ জাহাজে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আছে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এসব কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি।

এস আর শিপিংয়ের অধীনে মোট ২৪টি জাহাজের মধ্যে সর্বশেষ যুক্ত হয় এমভি আবদুল্লাহ। ২০১৬ সালে তৈরি এই বাল্ক ক্যারিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। ড্রাফট ১১ মিটারের কিছু বেশি। গত বছর জাহাজটি এস আর শিপিং কিনে নেওয়ার আগে এটির নাম ছিল গোল্ডেন হক। মালিকানা পরিবর্তনের পর জাহাজের নামও পরিবর্তন করা হয়। নতুন নাম রাখা হয় এমভি আবদুল্লাহ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর