বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল হাজী মুজিব পরিবারের উত্তরসূরিরা ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ মৌলভীবাজারে চা বাগানে যুবকের হাত-পা বাঁ/ধা রক্তা/ক্ত মর/দেহ উ/দ্ধার রাত পোহালেই ভোট: মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে প্রস্তুতি, ২২৩টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কমলগঞ্জে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ মৌলভীবাজারে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল

মোদির জয় প্রায় নিশ্চিত: এএফপি

অনলাইন ডেস্ক / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
ভারতে একটি নির্বাচন কক্ষে ভোট দিচ্ছেন নাগরিকরা। ছবি: সংগৃহীত

ভারতে ছয় সপ্তাহব্যাপী লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় প্রায় নিশ্চিত বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি।

বিশ্বের সবচেয়ে বৃহত্তম এ নির্বাচনে মোট ৯৬ কোটি ৮০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বারে একটি ভোট কেন্দ্রের বাইরে লোকজনকে ধৈর্য নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোটের বুথ খোলার আগেই সেখানে এমন দৃশ্য চোখে পড়ে।

স্থানীয় ২৭ বছর বয়সী এক অটোরিক্সা চালক বলেন, ‘আমি এখানে ভোট দিতে এসেছি কারণ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি খুশি। আমি ব্যক্তিগত কল্যাণে নয়, দেশের সমৃদ্ধির স্বার্থে ভোট দেব।’

৭৩ বছর বয়সী মোদি এক দশক ধরে ক্ষমতায় থাকার পরেও তিনি ব্যাপক জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন। তার এক দশকের শাসনামলে বিশ্বব্যাপী ভারতের কূটনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং দেশটি অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হয়েছে।

নির্বাচন শুরু হওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লিখেছেন, ‘আমি দেশের সকল ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।’

২০১৪ এবং ২০১৯ সালে দুটি ভূমিধস বিজয়ে মোদি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্ব দেন।

প্রকাশিত মতামত জরিপ ভারতে বিরল হলেও গত বছর পিউ পরিচালিত সমীক্ষায় দেশটির প্রায় ৮০ শতাংশ জনগণ মোদির পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। খবরে বলা হয় ১৯ এপ্রিল থেকে ১ জুনের মধ্যে সাতটি ধাপে ভারতে ভোট গ্রহণ করা হবে। দেশজুড়ে ১০ লাখেরও বেশি ভোট কেন্দ্র রয়েছে। আগামী ৪ জুন একযোগে ভোট গণনা শুরু করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর