শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

‘আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তরণ অভিমুখে’

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আজকের এই দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তির সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক তাদেরকে আমরা পরাজিত, পরাভূত এবং প্রতিহত করার পাশাপাশি আমাদের লড়াইকে বিজয়ের স্বর্ণ তরণ অভিমুখে এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে মুজিবনগন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুজিবনগর দিবসে আওয়ামী লীগের শপথের কথা জানিয়ে তিনি এসময় বলেন, ‘বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী, সব অপশক্তি যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক; তাদের আমরা পরাজিত করবো।’

‘আজকের এই দিনে আমরা শপথ নেবো- মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে ২১০০ সালের বদ্বীপ বাংলায়। এটাই হোক আমাদের শপথ’- বললেন ওবায়দুল কাদের।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর