শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ওমরাহ ভিসার অপব্যবহারের ব্যাপারে হুঁশিয়ার করল সৌদি

অনলাইন ডেস্ক / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ওমরাহ ভিসার অপব্যবহার রোধে হুঁশিয়ার করেছে সৌদি সরকার। ধর্মীয় উদ্দেশ্য ছাড়া কর্মসংস্থান বা অন্য কোনো কাজে যেন এই ভিসার ব্যবহার না করা হয়, সেজন্য ওমরাহ পালনকারীদের প্রতি সতর্কতা জারি করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। ভিসার নির্দিষ্ট প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়ে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ওমরাহ পালনের লক্ষ্যে ইস্যু করা ভিসাগুলো কর্মসংস্থানের উদ্দেশ্যে বা এ সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা উচিত নয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ওমরাহ পালনের ধর্মীয় উদ্দেশ্য যথাযথভাবে পূরণের ওপর জোর দিতে হবে। বিবৃতিতে ওমরাহ পালনকারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসা ব্যবহারের যেন কোনো প্রকার চেষ্টা না করা হয়, সে জন্য সতর্কতা জারি করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর