বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দুই শত বছরের ঐতিহ্যে ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা: লোকজ আচার আর মেলায় উৎসবের ঢল কমলগঞ্জে দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে বাগজুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি, কৃষিতে আসবে নতুন সম্ভাবনা সাংবাদিক ও প্রশাসনকে হয়রানি না করার নির্দেশ এমপি মুজিবুর রহমান চৌধুরীর প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আয়াতুল্লাহ আলি খামেনি নিহ/ত, জানাল ইরান

ডেস্ক রিপোর্ট / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, শনিবার প্রথম প্রহরে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন।

এই বিবৃতি ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পাঠ করা হয়। খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী খামেনির হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তারা বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী অল্প সময়ের মধ্যেই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে।

শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইরানের সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী, দক্ষিণের একটি স্কুলে হামলায় কমপক্ষে ১০৮ জন প্রাণ হারিয়েছেন, এবং ২৪ প্রদেশে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

খামেনি নিহত হয়েছেন, হামলার পর এমন দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন ইরান তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করল।

১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলি খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ছিলেন দেশের রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর প্রধান। জাতীয় পুলিশ ও মোরাল পুলিশের ওপরও তার নিয়ন্ত্রণ ছিল। ইরানের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বিপ্লবী রক্ষী বাহিনীও ছিল খামেনির নিয়ন্ত্রণে।

১৯৩৯ সালে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন খামেনি। সর্বোচ্চ নেতা হওয়ার আগে আশির দশকে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে ইরানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর