বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত এ মাসেই

অনলাইন ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের পক্ষে সুপারিশ করা হবে কিনা, চলতি এপ্রিল মাসেই এ ইস্যুতে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিশ্বের বৃহত্তম সংস্থার সবচেয়ে ক্ষমতাধর এই অঙ্গ সংগঠন থেকে। আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।

নিরাপত্তা পরিষদ বলেছে, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে সংস্থা এই মাসে সিদ্ধান্ত নেবে। র্দীঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই উদ্যোগের বিরোধিতা করে আসছে।

নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা ১৫। এই ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৫টি রাষ্ট্র স্থায়ী এবং বাকি ১০টি অস্থায়ী। পরিষদে কোনো প্রস্তাব উত্থাপিত হলে স্থায়ী সদস্যরা আপত্তি জানানোর মাধ্যমে সেটি বাতিল করে দিতে পারেন। এই ক্ষমতাকে বলে ভেটো ক্ষমতা।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য ২০১১ সালে আনুষ্ঠানিক আবেদন করে ফিলিস্তিন। এরপর থেকেই পর্যবেক্ষক হিসেবে রয়েছে তারা। এর আগে, একাধিকবার আলোচিত হয় অঞ্চলটির জাতিসংঘে সদস্যপদ পাওয়ার ইস্যুটি। তবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান না আসায় ভেস্তে যায় সে উদ্যোগ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর