শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার

প্রতিনিধি,মৌলভীবাজার: / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একটি মহাবিপন্ন চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই সময় রাস্তা পারাপারের সময় দুই ব্যক্তি রাস্তার পাশে একটি প্রাণীকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, কোনো দ্রুতগতির গাড়ির আঘাতে প্রাণীটি গুরুতর আহত হয়েছে। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটি শনাক্ত করেন। তারা দেখতে পান, এটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল। পরে চিতা বিড়ালটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতিক সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ‘আহত মহাবিপন্ন চিতা বিড়ালকে রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হলে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর