রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান শনিবার মৌলভীবাজার জেলা সফর করেন। সফরকালে তিনি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। ডিআইজি বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

সভায় জেলা পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজির হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম। এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের কয়েকজন চৌকস পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

সভা শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন।

পরে দুপুর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজির সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম; পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মো. রফিকুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর