শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গল থেকে বিপন্ন প্রজাতির ৩টি সুন্ধি কাছিম উদ্ধার

সালাহউদ্দিন শুভ / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার এলাকা থেকে ৩টি বিপন্ন প্রজাতির সুন্ধি কাছিম উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার শ্রীমঙ্গল রেঞ্জের একটি দল এই উদ্ধার অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতিক সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, কাছিমগুলোকে বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে নিয়ে এসেছিল একদল পাচারকারী। তবে বাজারে বনবিভাগের কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাছিমগুলো ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় তারা। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত কাছিমগুলোকে বর্তমানে বন্যপ্রাণী ও প্রকৃতিক সংরক্ষণ বিভাগ কার্যালয়ে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতিক সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে কাছিম ৩টি উদ্ধার করতে সক্ষম হই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী, কাছিমগুলোকে রাতেই বিট অফিসারদের মাধ্যমে রাত ১১টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমেটরী লেকের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর