শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল মোতালেব

ডেস্ক রিপোর্ট / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মোতালেব। তাঁর এই গৌরবময় অর্জনে স্থানীয় শিক্ষা অঙ্গনসহ পুরো উপজেলায় আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষক আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর অবদান সর্বমহলে ব্যাপক প্রশংসিত। শিক্ষকতা পেশার প্রতি গভীর দায়িত্ববোধ, সৃজনশীল পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব মনোভাবের কারণে তিনি সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শিক্ষাক্ষেত্রে এমন অসামান্য ও অনুকরণীয় অবদানের স্বীকৃতি হিসেবেই এবার উপজেলা পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এই অর্জনের মাধ্যমে তিনি এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করার গৌরব ও সুযোগ অর্জন করলেন।

সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, উপজেলা পর্যায়ের মতো জেলা পর্যায়েও শিক্ষক আব্দুল মোতালেব তাঁর যোগ্যতা, দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং কমলগঞ্জ উপজেলার জন্য গৌরব বয়ে আনবেন।

এদিকে আব্দুল মোতালেবের এই অনন্য সাফল্যে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর