বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

আট হাজার নারী পুরুষ পেলেন এমপি জিল্লুর রহমানের ঈদ উপহার

সালাহউদ্দিন শুভ / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার আট হাজার নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

রোববার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে পৌর এলাকার এক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, পৌর কাউন্সিলার এডভোকেট পার্থ সারথি পাল, ব্যবসায়ী প্রাণ গোপাল রায় ও জিল্লুর রহমানের মেয়ে অবন্তী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আপনারা আমাকে ভোট উপহার দিয়ে জয়যুক্ত করেছিলেন। সংসদ সদস্য বানিয়েছেন বলেই আজ আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজার-৩ আসনের আট হাজার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি। দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা আপনাদের এই উপহার পৌঁছে দিবেন।

উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার পৌর এলাকার এক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চার হাজার ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে তিন হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার পৌছে দেয়া হয়। এতে দুই উপজেলার আট হাজার মানুষ ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর