মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে জব্দ সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুক্তরাজ্য প্রবাসী মো. কাইয়ুম মিয়াকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। গত ১৪ মে, ২০২৬ বুধবার দুপুরে রাজনগর উপজেলার একামধু গ্রামে তার বাড়িতে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কাইয়ুম মিয়ার বিরুদ্ধে জিআর ৩৩৮/২৩ ও জিআর ২৪১/২৪ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে পাওয়া না গেলেও, তাকে গ্রেফতারের আইনি তৎপরতা অব্যাহত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

অন্যদিকে, কাইয়ুম মিয়ার পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে। মামলা দুটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর