শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

১ বছরের মধ্যে ৮০০ কোচ ও ইঞ্জিন চান রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে আগামী এক বছরের মধ্যে রেলওয়ে বহরে ৮০০টি কোচ ও লোকমোটিভ (ইঞ্জিন) যুক্ত করতে চান রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, আমরা ইতোমধ্যে ২০০টি বগি আমদানির অনুমতি পেয়েছি। বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। লোকোমোটিভ আমদানির ব্যবস্থা নিয়েছি। আমরা ২০০ বগি আমদানির অনুমোদন পেয়েছি। আশা করি এক বছরের মধ্যে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করে ট্রেনে যাত্রী ও মাল পরিবহনের সক্ষমতা বাড়াতে পারব।

ঈদে যাত্রা নির্বিঘ্ন রাখতে রেলপথ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এবার ঈদে টিকিট কালোবাজারি বন্ধের ব্যবস্থা নিয়েছি। আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করেছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। যারা আসন পাবেন না তারা যেন অন্তত দাঁড়িয়ে যেতে পারেন, সেজন্য আলাদা টিকেটের ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখি নাই। সাধ্যমতো প্রস্তুতি নিয়েছি।

রেলের দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো সংস্থাই চায় না তার মধ্যে দুর্নীতি থাকুক। আমরাও চাই না দুর্নীতি রেলের মধ্যে থাকুক। কেনাকাটায় সব জায়গাতেই কিছু না কিছু… অনেক বড় বড় জায়গায়ও হয়ে থাকে। সেই ক্ষেত্রে রেল অনেক ছোট জায়গা। অনেক নামীদামি জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে। তারপরও আমরা চেষ্টা করছি যেন আমাদের রেলে কোনও ধরনের এরকম কিছু না থাকে।

সরকারি ক্রয় কমিটিতে রেলের জন্য ২০০ বগি কেনার অনুমোদন

এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ বগি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান।

সচিব বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবটি টেবিলে উপস্থাপন করা হয়। প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৬২৬ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা। ভারতীয় প্রতিষ্ঠান বিআইটিইএস লিমিটেড ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজগুলো সরবরাহ করবে।

এ ছাড়া ওই সভায় ২০২৩-২৪ অর্থবছরে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম ৩৬৬.৩৭ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১২০ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর