শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ইউএইচএফপিওর বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সমন্বয়ক রাফি

অনলাইন ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
স্ত্রী জান্নাতুল ফেরদৌসি মিতুর সঙ্গে খান তালাত মাহমুদ রাফি

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম অঞ্চলে নেতৃত্ব দেওয়া খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’

খোঁজ নিয়ে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি মিতু। তিনি বরিশালের বাসিন্দা।

রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। তার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটার বিরুদ্ধে আন্দোলন করে তিনি জুলাইয়ে ব্যাপক আলোচিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ছিলেন খান তালাত মাহমুদ রাফি। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর