শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ইউএইচএফপিওর বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান

নিমিষেই শেষ ট্রেনের টিকিট

অনলাইন ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৪ মার্চ) সকাল আটটায়। এ সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটের মধ্যেই এই অঞ্চলের বেশিরভাগ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে।

সকাল ৯টায় ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে, ওই সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের কিছু টিকিট অবশিষ্ট ছিল। সকাল ১১টার দিকে মোটামুটি সব অঞ্চলের ট্রেনের টিকিটই শেষ হয়ে গেছে। এর ফাঁকেও একটি দুটি ট্রেনের টিকিট মাঝেমধ্যে দেখাচ্ছে।

এদিকে ১৪ মার্চ দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ আজকে টিকিট কাটলে ২৪ তারিখে ট্রেনে ঈদ যাত্রা করতে পারবে যাত্রীরা।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ। সবমিলিয়ে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে অনলাইনে। এর মধ্যে শুক্রবার সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলের ট্রেনে প্রায় ১৭ হাজারের মতো টিকিট রয়েছে। টিকিট বিক্রির আট থেকে নয় মিনিটের মধ্যে মোটামুটি টিকিট শেষ হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হলে সবাই টিকিট পাচ্ছে না। এদিকে শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর