শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ইদ উপলক্ষে বিমানের ফ্লাইট বৃদ্ধি

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

আসন্ন পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

আগামী ৪ এপ্রিল থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে। এরমধ্যে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসকল অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন। বিমান যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড ইএউঊঅখ২৪ ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.biman-airlines.com।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর