বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন

অনলাইন ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

গাজীপুর কালিয়াকৈরে গ্যাসের আগুনের ঘটনায় দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৭ জনের মৃত্যু হলো। শনিবার (৩০ মার্চ) সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, লালনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।

মৃত কুদ্দুস খানের ছেলে মো. নাজিম খান জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায়। কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী নাজমা বেগমকে নিয়ে থাকতেন তার বাবা। কোনাবাড়ি পেপসি কোম্পানিতে দিনমজুরের কাজ করতেন কুদ্দুস খান। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।

গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাসে বিস্ফোরণে আগুন লেগে যায়। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও এই পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর