রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ঝড়ে আহত হওয়া প্যাঁচা উদ্বার

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে গুরুতর আহত হওয়া একটি নিম প্যাঁচা উদ্বার করা হয়েছে। মঙ্গলবার সকালে মাটিতে পড়ে থাকা অবস্থায় প্রাণীটিকে দেখে একটি ঝুড়িতে তুলে রাখেন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) সদস্য ও প্রথম আলোর সাংবাদিক শিমুল তরফদার। পরে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন বিভাগের ফরেস্ট গার্ড সুব্রত সরকার ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এসে প্রাণীটিকে উদ্বার করে নিয়ে যান।

উদ্বারকারী গসমাধ্যম কর্মী শিমুল তরফদার বলেন, সকাল বেলা উপজেলার ডাক বাংলো পুকুর পাড় এলাকার একটি রেস্টুরেন্টের পিছনে খালি জায়গায় প্রাণীটি আহত হয়ে পড়ে থাকতে দেখি। প্রাণীটিকে হাতে নেয়ার পর মনে হয়েছে এটি গুরুতর অসুস্থ। পরে আমি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানাই। দ্রুত সময়ের মধ্যে তারা আসেন। প্রাণীটি উদ্বার করে নিয়ে যান।

শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, এই প্রাণীটির নাম নীম প্যাঁচা। এই প্যাঁচাটি নিশাচর পাখি।গত রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। প্রাণীটি হয়তো না এই ঝড়ের কবলে পড়েই আহত হয়েছে।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাণীটি আমরা সেবা দিয়ে সুস্থ করে কয়েকদিন পর্যবেক্ষণে রাখবো। এরপর প্রাণীটিকে অবমুক্ত করে দেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর