শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরি/কা/ঘাতে ব্যবসায়ী নি/হ/ত

অনলাইন ডেস্ক / ২৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ্ মোহাম্মদ রুবেল আহমদ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের শ্যালক মো. আজিজ আহমদ জানান, রুবেল প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহত অবস্থায় বেড়িয়ে বাঁচার জন্য কাকুতি মিনতি করে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন তাকে সহায়তার জন্য। স্থানীয়রা রুবেলের পেটে ও গলার দিকে ছুরিকাঘাত এবং রক্ত দেখতে পান। দ্রুত তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর