রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন

আমি একজন চিন্তাশীল মানুষ: নদী

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

মৌমিতা তাশরিন নদী- এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তবে সঙ্গীতশিল্পী এ পরিচয়ের বাইরেও নিজেকে অন্যভাবে পরিচয় দিতে ভালোবাসেন গ্ল্যামারাস ও মিষ্টি গায়কীর এই শিল্পী। কেমন তা ?

শোনা যাক নদীর ভাষ্যেই -‘ আমি নিজেকে একজন চিন্তাশীল মানুষ হিসেবে ভাবতে ভালোবাসি। তাই বলে আমি কিন্তু চিন্তাবিদ নই,আমি চিন্তাশীল। নিজের কাজের বাইরে অনেককিছু নিয়েই ভাবতে ভালোবাসি আমি। যেমন – বই,শিল্প ,ভালো চলচ্চিত্র ,মানুষ ,পরিবেশ ইত্যাদি।’

নিজের ভাবনাগুলোর ধরণ সম্পকে বলতে যেয়ে নদী বললেন,’দেখুন ভাবনারতো কোনো সীমারেখা নেই বা নির্দিষ্ট কোন গন্ডিতে আবদ্ধ না বা রাখাও যায় না। আমার ক্ষেত্রেও অনেকটা তাই। আমি সবকিছুই ভালোমন্দ মিলিয়ে ভাবতে ভালোবাসি। মানে – যে বিষয়টি নিয়ে আমি ভাবি,তার ভালো এবং মন্দ দুটো ভাবনাই আমার মধ্যে কাজ করে। ব্যাপারটা আমার জন্য দারুণ উপভোগ্য।’

উল্লেখ্য,গেলো ৭ মার্চ মুক্তি পেয়েছে নদীর গাওয়া নতুন গান ‘মন মানে না’। গানটি এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়াও এরইমধ্যে বেশ কিছু মৌলিক গান উপহার দিয়েছেন তিনি, যেসব বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে।

তার মধ্যে বাপ্পা মজুমদারের সঙ্গে গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাতার’, ‘দেশি গার্ল’সহ নদীর আরও বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর