শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

আবারও হিলি স্থল বন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে। চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমেছে।

গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৩০টি ভারতীয় পণ্য বোঝায় ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর পানামা পোটের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ। তিনি বলেন, ‘হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ২১ জন আমদানিকারক গত এক সপ্তাহ পূর্বে এলসি খুলেছে। উভয় দেশের সরকার পর্যায়ের বাণিজ্য চুক্তির পর বুধবার থেকে আমদানি কারকেরা এলসি খোলা পেঁয়াজ বোঝায় ট্রাক বাংলাদেশের প্রবেশ করতে শুরু করেছে। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে।’

বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩০টি ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করার এ খবর মজুদদার ব্যবসায়ীদের নিকট পৌঁছে গেছে।

গতকাল হিলি স্থলবন্দর বিকেলে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা গত পরশু মঙ্গলবার হিলি বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যার পর দিনাজপুর শহরের বাহাদুরবাজার, চকবাজার ঘুরে দেখা গেছে দেশী পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার রাতে বাহাদূর বাজারে আরতদার সেলিম হোসেন জানান, পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ জামদানি করায় দেশি পেঁয়াজ পাইকারি দরে খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ‘ভারতীয় আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম এমনি কমতে শুরু করবে।’

এছাড়া দিনাজপুরের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। চলনবিল এলাকার উৎপাদিত পেঁয়াজ দিনাজপুর বাজারে আসা শুরু হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আড়তদার বলেন, ‘অতিরিক্ত মুনাফা লাভের আশায় ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে এখন মজুমদারেরা তাদের পেঁয়াজ বাজারে ছেড়ে দেবে। ঈদুল ফিতরের মৌসুমে পেঁয়াজের সংকট ও দাম বেশি কোনো আশংকা নাই।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর