সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্ঘটনার আগেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ট্রেন

অনলাইন ডেস্ক / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

যেকোন দুর্ঘটনার আগেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ট্রেন। এই প্রযুক্তি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও মোছা. নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গৃহীত কার্যক্রম, যাত্রী সেবা ও টিকিট ব্যবস্থাপনা এবং ধিরাশ্রম কন্টেইনার ডিপো নির্মাণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে রাজশাহী রেল স্টেশনে এক তলা ভবনের পাইলিং পরবর্তী নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়টি তদন্তের লক্ষ্যে কমিটির সদস্য মো. শফিকুর রহমানকে আহ্বায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোছা. নুরুন নাহার বেগমকে সদস্য করে একটি সাব কমিটি গঠন করা হয়।

বৈঠকে ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালু করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, ট্রেনের অনলাইন টিকিটিংয়ে সহজ ডট কমের সঙ্গে গৃহীত চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে প্রদান এবং কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে রেলের জমির পরিমাণ, লিজকৃত জমির পরিমাণ এবং জমিগুলো কিভাবে ও কার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে দেওয়ার সুপারিশ করা হয়। সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যূত হওয়ার ঘটনা সরেজমিনে পরিদর্শনেরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর