মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

ইবনে সিনায় সিজার করাতে এসে নারীর মৃত্যু, ৪ সদস্যের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিজার করতে এসে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি— কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণে পলি সাহা নামে ওই রোগীর মৃত্যু হয়েছে। অপারেশন টেবিলে চিকিৎসকের বিরুদ্ধে জরায়ু কেটে ফেলার অভিযোগ তাদের।

এ ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর (এডমিন) অ্যান্ড ইউনিট ইনচার্জ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পলি শাহা (২৪), স্বামী আশীষ রায় (মুন্না), (ভর্তি আইডি-A240301032729) গত সোমবার সকাল ৯টা ৯ মিনিটে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তিনি আইসিইউতে মারা যান। ওই রোগী মারা যাওয়ার প্রকৃত কারণ উদঘাটন ও প্রতিবেদন প্রদানের জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে হাসপাতালটির প্রাক্তন-অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবস্ অ্যান্ড গাইনি) অধ্যাপক ডা. ফারহানা দেওয়ানকে। সদস্য সচিব করা হয়েছে আইএসএমসিএইচ বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুস সোবহান মুন্সীকে। এছাড়াও অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবস্ অ্যান্ড গাইনি) ডা. নূর সাঈদা ও আইএসএমসিএইচর সহযোগী অধ্যাপক ডা. একেএম মহিউদ্দীন ভূঁইয়াকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হলো।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে মারা যাওয়া পলি সাহার স্বামী আশীষ রায় (মুন্না) জানান, গত সোমবার (১৮ মার্চ) দুপুরে প্রসবজনিত সিজার করাতে স্ত্রীকে নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসেন তিনি। এরপর অপারেশন করতে গিয়ে কাটা হয় রোগীর জরায়ু। পরে অতিরিক্ত রক্তক্ষরণ এবং সেই অবস্থায় হার্ট অ্যাটাক হলে মঙ্গলবার বিকেল চারটায় পলি সাহাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, আমার স্ত্রীকে যথাযথভাবে অপারেশন করা হয়নি। নিশ্চয়ই তারা কোথাও সমস্যা করেছে, যার কারণে তাকে এতো দ্রুত মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তার চিকিৎসার ক্ষেত্রেও যথেষ্ট অবহেলা আমরা দেখেছি।

তবে অবহেলা ও ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমার কেয়ার শাখার এক কর্মকর্তা বলেন, রোগীর অবস্থা এমন একটা পর্যায়ে ছিল যে তাকে বাঁচাতে হলে জরায়ু কাটা ছাড়া কোন উপায় নেই। সেসময় রোগীর স্বামীর মৌখিক এবং লিখিত সম্মতি নিয়েই তার জরায়ু কাটা হয়। রোগীর ব্লিডিং বন্ধ করার জন্য এছাড়া চিকিৎসকদের আর কিছুই করণীয় ছিল না। সুতরাং এখানে অপারেশন করতে গিয়ে জরায়ু কেটে ফেলা, এটা পুরোপুরি ভুল অভিযোগ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর