বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ‘ফেলুদা’

বিনোদন অনলাইন ডেস্ক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

সত্যজিৎ রায়ের সৃষ্টি বাংলা সাহিত্যের জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদার নাম শুনলে ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্রোপাধ্যায়ের পর যার ছবি সবার আগে ভেসে ওঠে সেই সব্যসাচী চক্রবর্তী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় এ তারকার। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রের বরাতে সংবাদ প্রতিদিন বলছে, বাঙালির এভারগ্রিন ‘ফেলুদা’র হার্টে ব্লক রয়েছে। আপাতত টেম্পোরারি পেসমেকার বসানো হবে। পরে বসাতে হবে পারমানেন্ট পেসমেকার।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘদিন ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেমন ফেলুদা বলতে সব্যসাচীকে বোঝেন, কলকাতার অনেক মানুষও তাকে ফেলুদা বলেই ডাকেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর