শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সুজনের উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত কমলগঞ্জে পাঁচ শতাধিক দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকরা পেয়েছে জেলা প্রশাসকের উপহার শীতবস্ত্র ‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ, টিকিট দেওয়ার কথা বলে অন্য দল শিরক করছে’: মৌলভীবাজারে তারেক রহমান কমলগঞ্জে বরই চাষে আজাদুর রহমানের সাফল্য কমলগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে বসত ভিটায় শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত মানবিকতায় কমলগঞ্জ প্রেসক্লাব: দুই শতাধিক শীতার্তের মাঝে উষ্ণতা বিতরণ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা শাকসু নির্বাচন: ‘সাধারণের ঐক্যস্বর’প্যানেলের ৯ দফা ইশতেহার, কী আছে এতে? ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই: আসিফ মাহমুদ

লঙ্কানদের বিপক্ষে টেস্টে ফিরতে চান সাকিব

অনলাইন ডেস্ক / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

সাকিব আল হাসান সব সময়ই আলোচনায় থাকেন। কখনো মাঠের ঘটনায় আবার কখনো মাঠের বাইরের ঘটনায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু নির্বাচনের আগে কিংস পার্টিখ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন সাকিব- এমন খবরের শিরোনামে আলোচনা চলছে ক্রিকেট আর রাজনীতি পাড়ায়। তার মাঝেই হুট করে ক্রীড়া ও যুবমন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। দেড় ঘণ্টার আলোচনায় সেখানে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হুট করে উপস্থিত হয়ে মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। সেখানে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন দুজন। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে আগ্রহী বলে পাপনকে জানিয়েছেন সাকিব। তবে সাকিব টেস্ট সিরিজে ফেরার আগ্রহের কথা জানালেও বিসিবি বস নাজমুল হাসান পাপন এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট; তিন সংস্করণের সিরিজ থেকেই ছুটি নিয়েছিলেন তিনি। তাই তাকে বাদ রেখেই সোমবার ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের স্কোয়াডও। সিলেটে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৩০ এপ্রিল চট্টগ্রামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া ম্যাচটির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা মেলেনি সাকিব আল হাসানের। চোট পেয়ে বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর ব্যস্ত হয়ে পড়েন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। চোখের সমস্যাকে পাশ কাটিয়ে বিপিএলে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব। এখন আবারও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সাকিবের ফেরা হবে কি না সেই সিদ্ধান্ত জানাবেন নাজমুল হাসান পাপন।

জানা গেছে, শুধু নিজের টেস্ট দলে ফেরার আগ্রহের কথাই নয়, সাকিব কথা বলেছেন নিজের নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নতির বিষয় নিয়েও।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর